MoynaPay.com একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে গ্রাহকগণ সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে বিভিন্ন লেনদেন করতে পারেন। আমাদের সার্ভিস ব্যবহার করার আগে নিচের শর্তাবলী ভালোভাবে পড়া এবং মানা প্রত্যেক ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক।
MoynaPay শুধুমাত্র একটি মাধ্যম, যা ব্যবহারকারীর অনুরোধে টাকা পাঠানোর বা গ্রহণ করার সুযোগ করে দেয়। আমরা কোনো বিক্রেতা, ক্রেতা বা তৃতীয় পক্ষের প্রতিনিধি নই। তাই আপনি যদি আমাদের মাধ্যমে কারও কাছে টাকা পাঠান বা গ্রহণ করেন, সেই লেনদেনের বৈধতা, সত্যতা ও নিরাপত্তা সম্পূর্ণভাবে আপনার নিজের দায়বদ্ধতা।
MoynaPay কোনো পণ্য বা সেবা বিক্রি করে না, আমরা কেবলমাত্র পেমেন্ট ট্রান্সফার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করি।
আপনি যাকে টাকা পাঠাচ্ছেন, তার পরিচয়, বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য যাচাই করা আপনার দায়িত্ব।
ভুল বা প্রতারক ব্যক্তির কাছে টাকা পাঠালে MoynaPay কোনো ক্ষতির জন্য দায়ী থাকবে না এবং কোনো রকম অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই।
প্রতারণার ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারেন। প্রয়োজনে আমরা তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করব।
যেকোনো লেনদেনের আগে প্রাপককে যাচাই করুন এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণ করুন।
সন্দেহজনক বা যাচাই না করা কোনো বিক্রেতা, ফেসবুক পেজ বা অচেনা নাম্বারে পেমেন্ট করবেন না।
কোনো লোভনীয় অফার, ইনভেস্টমেন্ট প্ল্যান বা লটারির নামে টাকা চাওয়ার বিষয়ে সতর্ক থাকুন।
MoynaPay ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে আমাদের কাস্টমার কেয়ারকে রিপোর্ট করুন। প্রয়োজনে সেই একাউন্ট স্থগিত বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমেইল: contact@moynapay.com
ওয়েবসাইট: www.moynapay.com